আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলে রাব্বি (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফজলে রাব্বি আদমীঘি উপজেলার চাঁপাপুরের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আদমদীঘি চাঁপাপুর বাজারের বিশ^াস মার্কেকের দ্বিতীয় তলা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের জনৈক ইমরান হোসেন বিশ^াস ওরফে লাল্টুর মালিকানাধিন বিশ^াস মার্কেটের ২য় তলায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদেরর ভিক্তিতে পুলিশের একটি টিম ওই মার্কেটে অভিযান চালিয়ে মাদক কারবারি ফজলে রাব্বি আটক করে তার ট্রাইজারের পকেট থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় অন্যানরা পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃতকে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।