রায়পুরা ( নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর রায়পুরায় নিজ ছেলে সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা শিরিন বেগমের বিরুদ্ধে ।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে ।
নিহত শিশুর নাম আনাস মিয়া (৩) । সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর । স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার দড়ি- হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া ।
বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
শিশুটির দাদী জানান পাশের কক্ষে তারাবি নামাজ আদায় পড়ছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিন নিজ সন্তানকে হত্যা করল।
ঘটনার পর থেকে পুত্রবধূ সারারাত পালিয়ে থাকার পর ঘাতক মাকে খোজে পেয়েছেন আমিরগঞ্জ রেলস্টেশ এর আউটার সিগনাল এর কাছ থেকে অর্থাৎ আক্কেল শাহর মাজারের কাছাকাছি স্থান থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে । পরে ঘাতক মা আত্নহত্যার জন্য সেখানে গিয়েছিলেন বলে জানান ঐ মা ।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, হত্যার সংবাদ শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত শিরিন বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।