সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড আমিরাবাদ এলাকার জামায়াত কর্মী পারভেজকে ২০১৭ সালে রমজানে এক প্রতিবাদ সভায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে। আর এই হত্যামামলার আসামী সীতাকুণ্ড কলেজ গেইট এলাকার আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু কে সীতাকুণ্ড পুলিশ গ্রেফতার করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে মিঠু নামের এক আওয়ামী সন্ত্রাসীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করি।
গত সোমবার রাতে সন্ত্রাসী মিঠুকে পুলিশ গ্রেফতার করার পরে তাকে ছেড়ে নিতে থানায় তদবীর শুরু করার খবর শুনার পর শিবির কর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করে।
মিঠুকে হত্যা মামলা দেখিয়ে গতকাল সকালে চট্টগ্রাম কোর্ট হাজতে প্রেরন করে পুলিশ। উল্লেখ্য , ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগারহাটের জামায়াতকর্মী রাসেল বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুবক্কর ছিদ্দিক পারভেজ ঘটনাস্থলে নিহত হয়। গতকয়েকদিন আগে ফরহাদ বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত মিঠুর আওয়ামী আমলে জামায়াত বিএনপির নেতা কর্মীদের মামলায় জড়ানো, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে অভিযোগ রয়েছে।