ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ।
জানা গেছে, ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন হাট বাজারগুলোতে অবাধে পরিবেশের ক্ষতিকর নিষিদ্ধকৃত পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। সরেজমিনে দেখা গেছে পৌর শহরের ধামরাই বাজারে বিক্রেতারা পলিথিনের ব্যাগেই ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছেন। এ দিকে হাট বাজার গুলোতে কিছুতেই পলিথিনের ব্যাবহার বন্ধ করা যাচ্ছে না। বাজারে কয়েক জন ক্রেতা-বিক্রেতা এ প্রতিবেদককে বলেন, পলিথিনের উৎপাদন যদি বন্ধ করা না যায় তাহলে বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাবহার বন্ধ হবে না।