চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : “পরিবর্তনের প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ” এ স্লোাগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জেলা পর্যায়ে ম্যানেজারস্দের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ জোনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জোনের ইভিপি-২ ও ইনচার্জ মোঃ আশরাফুল আলম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সামছুল আলম। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ হুমায়ন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর্পোরেট জোনের ইভিপি-১ (পিআরটি) ও ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, শিবগঞ্জের সাংগঠনিক অফিসের এরিয়া ম্যানেজার ও ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা।
বীজ ও সার বিতরণ
হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০০ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রান্তিক কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে রয়েছে।
কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
স্থানীয় কৃষকদের মধ্যে এ সহায়তা পেয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
খাবার বিতরণ
পাইকগাছা খুলনা : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানা, শিশু সদন ও লিল্লাহ বোর্ডিংয়ের শিশুদের মাঝে পুষ্টিসমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন (২৪ এপ্রিল) শুক্রবার সকালে এসব খাবার বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা ও বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করেন এবং শিশুদের মাঝে পুষ্টি বার্তা পৌঁছে দেন।
কমিটি ঘোষণা
মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লতরদী গ্রামের সাতানী লতরদী ঈদগাহ ময়দানের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ঈদগাহের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে লতুরদী ইসহাকিয়া হাফিজিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এডহক কমিটির আহ্বায়ক গোলাম হোসেন জহিরের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সমাজবাসীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
মতবিনিময় সভা
টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে চলমান খাল খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকার মতিঝিলে সমিতির এক সভায় টংগিবাড়ীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তারা জানান, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ৭টি গুরুত্বপূর্ণ খাল খনন কাজ শুরু করেছে। তবে বর্তমানে খালগুলোতে পানি থাকা অবস্থায় খনন কার্যক্রম পরিচালিত হওয়ায় অনিয়ম বা দুর্নীতির আশঙ্কা রয়েছে। এ কারণে খনন কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা স্থানীয় জনগণকে নজরদারির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলের কৃষি ব্যবস্থা টিকিয়ে রাখতে সঠিক ও কার্যকর খাল খনন অত্যন্ত জরুরি।
ঐতিহ্যবাহী হাডুডু খেলা
কালিগঞ্জ. সাতক্ষীরা : গত ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজা বাড়িয়া উজাইমারী যুব সংঘের আয়োজনে মথুরেশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি, হাডুডু খেলায় অংশগ্রহণ করেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ ঘোসের নেতৃত্বে হাডুডু দল ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের নেতৃত্বে হাডুডু দল। খেলায় ২৮ পয়েন্ট পেলে ৭ নম্বর ওয়ার্ড হাডুডু দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ দল ৮ নম্বর ওয়ার্ড । খেলা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আব্দুল মজিদ, খেলাটি পরিচালনা করেন সৈয়দ মোমিনুর রহমান,সহকারি রবিউল ইসলাম, স্কোর সুকুমার দাশ বাচ্চু। খেলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করেন মথুরেশপুর ইউনিয়ন ৭ ৮ ৯ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামী আমীর হাফেজ রবিউল বাশার,ইউপি সদস্য মেহেরুন্নেসা, ভাই ভাই হার্ডওয়ারের এস ডি এন্টারপ্রাইজের আকবর হোসেন, হাফিজুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনুর রহমান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানার দলকে ক্রেস্ট প্রদান করা হয়।
খাল পুনঃখনন উদ্বোধন
ঈদগাও, কক্সবাজার : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওতাধীন ৩ কিলোমিটার দীর্ঘ জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।