নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার উদ্যোগে ১১ এপ্রিল (শনিবার) ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন এবং উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রশীদ পরিচালায় পরিচালনা করেন।

প্রশিক্ষণ প্রোগ্রামে “সংগঠন পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীলদের করনীয়” শীর্ষক আলোচনা করেন প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে দারসুল কুরআন পেশ করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছিদ্দকুর রহমান।

প্রধান অতিথি নেতৃত্বের গুনাবলি সম্পর্কে রাসূলের হাদিস থেকে বলেন “সেই নেতারাই উত্তম, যাদের তোমরা ভালোবাস, তিনিও তোমাদের ভালোবাসেন, তোমরা তার জন্য দোয়া কর, তিনিও তোমাদের জন্য দোয়া করবেন”।