স্টাফ রিপোর্টার, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘পরিবর্তন-এর নবম সংখ্যার (উইন্টার'২৩) মোড়ক উন্মোচন, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘সময় এসেছে নতুন কিছু করার, সময় এখন বদলে যাওয়ারথ—এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ১১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় এই আয়োজন সম্পন্ন হয়।

২০১৭ সালের আগস্টে প্রতিষ্ঠিত সংগঠন ‘পরিবর্তনথ এর আগে সফলভাবে আটটি সংখ্যা প্রকাশ করেছে। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

অনুষ্ঠানে ‘পরিবর্তনথ-এর নবম সংখ্যার সম্পাদক মোঃ মামুন মৃধা, নির্বাহী সম্পাদক আরজুমান জাহান দ্রুতিসহ নবীন-প্রবীণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা।

পরিবর্তনের প্রতিষ্ঠাকালীন সম্পাদক তরিকুল ইসলাম পলাশ তার বক্তব্যে বলেন, মাত্র সাতজনের হাত ধরে ‘পরিবর্তনথ শুরু হলেও এটি আজ এক বিশাল সৃষ্টিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘পরিবর্তনথ কেবল একটি সংগঠন নয়, এটি একটি বৃহৎ ইনিশিয়েটিভ।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, "প্রতিটি মানুষকে মননশীল ও মানবিক হতে হলে নিজেদের পরিবর্তনের কোনো বিকল্প নেই। পরিবর্তন একটি কার্যকর সংগঠন, যা একদিন বশেমুরকৃবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে পৌঁছে দিতে সহায়তা করবে।"

অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরির প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও পরিবর্তনের কেন্দ্রীয় পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য, সাহিত্যচর্চার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, চিঠি উৎসবসহ নানামুখী মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে ‘পরিবর্তনথ ইতিবাচক সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।