আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে এখলাছ মল্লিক নামের এক ব্যক্তির মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করায় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মেরে বিনষ্ট করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আদমদীঘি উপজেলার উথরাইল দক্ষিণপাড়ার এখলাছ মল্লিক জানান, তিনি উথরাইল মৌজায় সরকারি একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় একই গ্রামের জনৈক ব্যক্তি তার ব্রয়লার মুরগির শেড পরিষ্কার করে তার বিষ্ঠা বা মল জীবননাশক পদার্থ তার মাছচাষ পুকুরে ফেলে দেয়। ফলে ওইসব পদার্থ খেয়ে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে যায়।