ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাই সদর ভূমি অফিসের দালালদের দৌরাত্ম্যের কারণে জমির মালিকরা এখন দিশেহারা ।
জানা গেছে, ধামরাই উপজেলার সদর ভূমি অফিসে ভঝমি উপ সহকারি কমকর্তা (তহশিলদারের) নিযুক্ত ১০/১২ জন দালাল দিয়ে ভুমি অফিসের ভিতরে করে যাচ্ছে দুনিতী , অনিয়ম ও ঘুষ বাণিজ্য । জমির মালিকরা ভুমি অফিসে কাজে গেলে ঐ দালালরা কোন ব্যাক্তিকে তোয়াক্কা না করে উল্টো তাদের উপর দাপট দেখান। এ দিকে ধামরাই সদর ভুমি অফিসে প্রতিনিয়ত জমির মালিকরা ভূমি উন্নয়ন কর ও নামজারি করতে এসে নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে ঐ দালালদের দ্বারা। এই দালালেদর ক্ষমতার উৎস কোথায় তা এখন ধামরাই বাসীর প্রশ্ন।
এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।