জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম তৌহিদকে মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজার এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন। তৌফিকুল ইসলাম তৌহিদ কালাই পৌরসভার পূর্বপাড়ার মোঃ মহাতাব উদ্দিনের পুত্র (৩৭)। সে কালাই পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক কমিশনার ও নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের নামে জয়পুরহাট সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে৷ জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।