কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা পূর্ব শাখার উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএস সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা পরবর্তী গাইড লাইন, কলম সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল এসএসসি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ ( কাপাসিয়া) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবীর সৌজন্যে ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ উপহার বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী বলেন,এসএসসি পরীক্ষা পরবর্তী সময়ে মহামূল্যবান সময় কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়েও একটি লিখিত গাইডলাইন সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে পরীক্ষার্থীদের মাঝে । এর মাধ্যমে মূলত পরীক্ষার্থীদের পরীক্ষা পরবর্তী এ সময়কে কাজে লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।