হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-৬ হাতিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টায় হাতিয়া পৌরসভাস্হ চরকৈলাস হাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা হলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য আঞ্চলিক নির্বাচন বিভাগ নোয়াখালী জেলা সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, হাতিয়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ইদ্রিস, উপজেলা সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত, পৌর আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সংগঠনের পক্ষে মনোনীত হাতিয়া আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাহফুজুল হক।