সিলেটে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে।