বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভার প্রবীণ সদস্য (রুকন) নূরুল ইসলাম গতকাল শুক্রবার ভোর সোয়া ৪টায় ৭৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমআ স্থানীয় চরকমলাপুর জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রবীণ সদস্য (রুকন) গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে গতকাল বিকাল ৫টায় ৮৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রাত ৯টায় হরিপুর উপজেলার মারাধর দাখিল মাদরাসা মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: নূরুল ইসলাম ও গোলাম মোস্তফার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, নূরুল ইসলাম ও গোলাম মোস্তফা এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ২ জন দাঈকে হারালাম। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।