মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জামায়াত- বিএনপিকে ফাঁসাতে গিয়ে হিন্দু পরিবারের বাড়ীতে আগুন দিয়েছে প্রতিবেশীরা।
জানা যায়, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের রিপন বিশ্বাসের বাড়ীতে এ ঘটনা ঘটছে।
সোমবার (৩ মার্চ) দুপুর আনুমানিক ১ টার সময় ব্যাবসায়ী রিপন বিশ্বাস (৪৫) বাড়ীতে না থাকায় তাদের প্রতিবেশী অনিলের ছেলে রাজ বিশ্বাস (২৫) রিপনের স্ত্রী শুকলা বিশ্বাস (৩৫) কে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। তার আর্তচিৎকারে সে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশী রাজ বিশ্বাসের কাকা খকিল বিশ্বাস (৪৫), নিখিল বিশ্বাস (৪০), নিখিলের ছেলে কাজল বিশ্বাসসহ (২৫) প্রায় ১০/১২ জন লোক এসে তাদের বাড়ীতে ভাংচুর ও খরের গাদায় আগুন ধরিয়ে দেয়। তখন শুকলার স্বামী ব্যবসায়ী রিপন বিশ্বাস (৪৫) জুড়ী বাজার থেকে বাড়ীতে ফিরলে হটাৎ এ অবস্থা দেখে আশ্চর্য হয়ে যান। তাকে দেখে ওই ১০/১২ জন তার উপর লাটি-সোঠা নিয়ে চড়াও হন। তখন তার সাথে থাকা ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
সদর জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইন বলেন, খরব শুনে আমি তাদের বাড়ীতে গিয়েছি। এটা জামায়াত- বিএনপিকে ফাসানো জন্য এরকম করা হতে পারে বলে আমার ধারনা।
এ ব্যাপারে স্থানিয় মেম্বার সিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বলেন, আমি শুনেছি। খোজ নিয়ে বিষয়টি দেখছি।
জুড়ী থানার ওসি মোরশেদুল আলম বলেন, আমি এক মামলার সাক্ষী দিতে কুমিল্লায় আছি।