শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : ‘শিশু বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’Ñ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ -এর উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম।বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: হাসিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা.জুলি চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মৌটুসী টুলি, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম প্রমুখ।

ট্রেনে কেটে মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লোকমানপুর রেল স্টেশন থেকে পূর্বদিকে সেকশন ২২৭/২ এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মৌমাছি পালনে গাকৃবিতে কর্মশালা

গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বাংলাদেশে জীবিকা উন্নয়নে জলবায়ু সহনশীল মৌমাছি পালন’ শীর্ষক এক সময়োপযোগী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৌপালন গড়ে তোলা, মৌমাছির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, রানী মৌমাছির উৎপাদন বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, শিল্প সহযোগিতা বাড়ানো এবং কৃষক-উদ্যোক্তাদের জন্য মৌপালনকে স্থিতিশীল ও লাভজনক জীবিকার উৎসে পরিণত করাই ছিল কর্মশালার মূল লক্ষ্য। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আহসানুল হক স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ইউএটিএফএস-এর প্রধান ও পরিচালক (গবেষণা), প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম।

দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি, ব্রি, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গাকৃবির ডিন, পরিচালক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

বীজ ও সার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা।

ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানকালে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি সম্মেলন

তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলা অফিস অডিটোরিয়াম হল রুমে বৃহস্পতিবার তিতাস উপজেলা সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল আলম, তিনি বলেন ‘আগামী দিনে সমাজ পরিবর্তনে যুব বিভাগকে এগিয়ে আসতে হবে। এ জন্য কেন্দ্র ভিত্তিক কমিটি দ্রুত গঠন করার তাগিদ দেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব বিভাগের প্রধান উপদেষ্টা ও উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকার, যুব বিভাগের উপজেলা সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টুলু, সাংগঠনিক সম্পাদক শামীম খান মেম্বার সহ প্রমুখ।

মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিলগাববাড়ী গ্রামের এসডিএফ হল রুমে বৃহস্পতিবার ২৩ এপ্রিল বেসরকারি সংস্থা সিসিডিবি- সম্মিলিত দারিদ্র্য বিমচন কর্মসূচীর্র আয়োজনে সামাজিক শান্তি বিকাশে স্থানীয় নেতৃত্ববৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং ফোরাম ও নেটওয়ার্ক নেত্রীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জল্লা ইউনিয়ব পরিষদ চেয়ারম্যান বেবি রানী দাশ, সিসিডিবি এরিয়া ম্যনেজার সুদীপম খীসা, প্রোগ্রাম অফিস উজ্জল রতœ,হিসাব রক্ষন অফিসার ডেভিল লিটন দাস সমাজ সংগঠক সাহাবউদ্দিন তালুকদার,সমাজ সংগঠক শমুয়েল অধিকার, সাংবাদিক এসএম ওমর আলী সানি ও মাহামুদ হোসেন মোল্লা প্রমুখ।

ত্রি-বার্ষিক কর্মী সমাবেশ

সাদুল্লাপুর (গাইবান্ধা) : শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার এক ত্রি-বার্ষিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে তিনটায় তরফবাজিত দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মীর আলম সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক।

বৈজ্ঞানিক সভা

বগুড়া অফিস : বুধবার রাতে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে বগুড়ায় হাম রোগের প্রাদুর্ভাব কমানো টিকা দান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার একটি বৈজ্ঞানিক সভা এনডিএফ সভাপতি শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়া’র উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম নাহিদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শওকত জামিল, শিশুরোগ ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মো: নজরুল ইসলাম এবং শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. এস এম নূর-ই-শাদীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বগুড়া’র সেক্রেটারি, শিশু সার্জন ডা. মাহাবুব রহমান সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শজিমেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ মিজানুর রহমান শিবলী, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মাহফুজুল হক মামুন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুসা আল মনসুর, চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। পুষ্টি সপ্তাহ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পুষ্টি বিষয়ক ভিডিও কনটেন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসি খাতুন, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, ব্র্যাকের স্বাস্থ্যকর্মী মোখলেছুর রহমান, টিএমএসএস এর পুষ্টিবিদ ওমর ফারুক প্রমুখ।

চিকিৎসকের আত্মহত্যা

মতলব (চাঁদপুর) : মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা–চর পাথালিয়া এলাকায় নিজ ইটভাটায় কীটনাশক জাতীয় ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এক চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) কালিপুর চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃব ড়ভ চৎবাবহঃরাব ধহফ ঝড়পরধষ গবফরপরহব-এ দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে একটি চিরকুট রেখে গেছেন বলে জানা গেছে, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করা হলেও পরিবারের কাউকে দায়ী করা হয়নি।