কুমিল্লা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘দ্বীন ‎প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আদর্শবান, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের কুরআন-সুন্নাহর আলোকে সমাজ পরিবর্তনের কাজে আত্মনিয়োগ করতে হবে। “দেশ আজ নৈতিক সংকট ও দুর্নীতির ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে দেশ ও জাতিকে একটি কল্যাণরাষ্ট্রের পথে এগিয়ে নিতে।

গতকাল শনিবার কুমিল্লা মহানগরী আইটি কনভেনশন হলে দিনব্যাপী কুমিল্লা দক্ষিণ জেলার ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিয়াকত আলী ভুইয়া ও ড. আবুল কালাম আজাদ বাশার।

জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শফিকুল আলম হেলাল, ডা. আব্দুল মবিন ও মাহফুজুর রহমান। এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।