বরগুনা জেলা সমিতি, ঢাকা’র কার্যকরি পরিষদ (২০২৫-২০২৭) তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু-সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে লায়ন মোঃ ফারুক রহমান নির্বাচিত হয়েছেন। সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইন, নির্বাচন কমিশনার ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ মাহবুবর রহমান এবং কমিশনার ও রূপালী ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনী সভায় বরগুনা জেলা সমিতি, ঢাকা’র ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদে সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক আলম, এড. সিদ্দিকুর রহমান খোকন, ডঃ মোঃ শাহ আলম, বিশিষ্ট শিল্পপতি মোঃ মনিরুল ইসলাম সেন্টু, এড. মোঃ আবদুল করিম, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, আয়শা সিদ্দিকী নার্গিস, মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিমউদ্দিন, অর্থ সম্পাদক ব্যাংকার আবু জাফর মোঃ সালেহ, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক তৌফিক মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার আবু জাফর মোঃ সালেহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাহবুবুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডেইজি কবির, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন ও মানবধিকার সম্পাদক এড. মনোজ কুমার কীর্তনিয়া, ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির আকন, পাঠাগার সম্পাদক ফরিদ আহমদ নির্বাচিত হয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির কার্যকরি পরিষদ গঠিত
বরগুনা জেলা সমিতি, ঢাকা’র কার্যকরি পরিষদ (২০২৫-২০২৭) তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির
Printed Edition