টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আমীর টি. এম. বিলাল হোসাইন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।

শোকবার্তায় তিনি বলেন, টি. এম. বিলাল হোসাইন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সজ্জন, পরোপকারী ও সংগঠনপ্রাণ একজন মানুষ।

অধ্যাপক ফজলুল করীম আরও বলেন, দ্বীন কায়েমের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।