আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন গত শনিবার মোহাম্মদপুর থানা পশ্চিম শাখা জামায়াত আয়োজিত মুহাম্মাদপুর বেড়িবাঁধ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন। হাজারো জনতার উপস্থিতিতে তিনি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং নাগরিক অধিকার সমুন্নত ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। মোঃ মোবারক হোসাইন বলেন, আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই। আমরা চাই এমন একটি রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক নির্বিঘেœ তার অধিকার ভোগ করতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, সেই কাক্সিক্ষত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কেবল ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।
বিশাল পথসভায় মোবারক হোসাইন এলাকার দীর্ঘদিনের জনদর্ভোগের চিত্রও তুলে ধরেন। বিশেষ করে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকার যানজট সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ যানজটে আটকা পড়ে থাকে। আমাদের অঙ্গীকার গ্যাস, পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের ভোগান্তি নিরসন করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হব।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমির মোঃ মাসুদুজ্জামান ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল। তারা প্রত্যেকেই বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের সমর্থন কামনা করেন এবং ভবিষ্যতে মোবারক হোসাইনের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পথসভায় মোবারক হোসাইন সাধারণ জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হোন। আসুন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করি। পথসভা শেষে একটি মিছিল বের করা হয় যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই গণসংযোগ কর্মসূচি মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
সমগ্র অনুষ্ঠানে ছিল শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ, যা উপস্থিত জনতার আন্তরিকতা ও নেতৃবৃন্দের দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ দেয়। মোবারক হোসাইনের নেতৃত্বে ঢাকা-১৩ আসনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।