প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গাজীপুর জেলা শাখার আয়োজনে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য পরিবেশে শনিবার অনুষ্ঠিত হলো “শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২০২৫”। শিক্ষা, জাতীয় উন্নয়ন ও শিক্ষক সমাজের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশ নেন।

বাউবির কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বরিশাল আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সম্মেলন

মাগুরা সংবাদদাতা: মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সেক্রেটারি জেনারেল মোঃ তাজিরুল ইসলাম, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদের সভাপতিত্বে ও বীরমুক্তি মোঃ ওয়ালিয়র রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, এ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ অন্যরা। এসময় শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে

মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার বারবুড়ী গ্রামে রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আসাদ, লাহুত, হাবিবুরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কুরআন বিতরণ

সিংড়া (নাটোর) : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় পবিত্র কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির। গত ১১ মে বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী।

সর্প দংশনে

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় বিষধর সাপের কামড়ে আঁখি (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে।

প্রশিক্ষণ কর্মশালা

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় জামায়াতের উদ্যোগে মিডিয়া ও সংবাদ কর্মিদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাভারন দারুল আমান ট্রাষ্ট্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান। শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে মিডিয়া ও সংবাদ কর্মিদের এক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানার আমীর মোঃ রেজাউল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্প

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনধর ইউনিয়ন শাখার উদ্যোগে গত শুক্রবার উরদীঘি দাখিল মাদরাসায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক কর্নেল (অবঃ) ডাঃ জেহাদ খান।

হজ¦ প্রশিক্ষণ

চকরিয়া: হাজীদের সেবামূলক প্রতিষ্ঠান শাহ আবরার হজ¦ কাফেলা এন্ড ট্রাভেলস চকরিয়া’র আয়োজনে হজ¦ প্রশিক্ষণ কর্মশালা ও হাজ¦ী সমাবেশ-২০২৫ পৌরশহরের জনতা শপিংস্থ সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন ও আবদুর রহিম বোখারীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আবু সাঈদ মুহাম্মদ তানজীম।