নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বানদুরায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্বিক স্থাপনা। সহস্র লোকের নিত্য পদচারনায় অনন্য স্থান এই মসজিদটি, যেটি বাংলাদেশের ৪০০ বছরের ইতিহাস বহন করছে।

১৬১৫ সনে তৎতকালীন বাংলার সুবেদার ইসলাম খান এই মসজিদটি নির্মাণ করেন। কালের বিবর্তনে ভাঙনে নদী উওরে সরে গেলে ঐ এলাকা জনশূন্য হয়ে যায় ধীরে ধীরে ঐ অঞ্চল বন জংগলে রুপান্তরিত হয়।১৮৮০ সালের হিন্দু জমিদাররা ঐ এলাকা পত্তন নিলে হিন্দুরা বসতি স্থাপন শুরু করে। হিন্দু বন কাটার সময় এই মসজিটি দেখতে পায় যার উপরের অংশ ভাঙা ছিলো।তাই এই মসজিদটি ভাঙা মসজিদ বা ভাঙা শাহী মসজিদ হিসাবে পরিচয় লাভ করে।