রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র (রিভালবার) ও খালি ম্যাগজিনসহ বায়েজিদ (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।

রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ - গন্ধর্বপুর সড়কের গাজী পাইপ কারখানার

সামনে থেকে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. বায়জিদ (১৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজী পাইপ কারখানার তানভীরের পুকুরের দক্ষিণ পাশ থেকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো : বায়জিদ নামে এক কিশোরকে দেশীয় অস্ত্র( রিভলভার) ও খালি ম্যাগজিনসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো : বায়জিদকে অস্ত্র মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।