আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে মুরগি সেডে আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় আসা জুয়াড়িদের নিকট থেকে ২৫ হাজার টাকা অধিক , খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়। গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় আদমদীঘির নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও উল্লেখিত সরঞ্জাম জব্দ করেন। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিন বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়নের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)।
গ্রাম-গঞ্জ-শহর
টাকা ও ৬টি মাইক্রোবাস জব্দ
আদমদীঘিতে হাউজি খেলার সময় সরঞ্জামসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে মুরগি সেডে আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।