চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরিবর্তে ইন্টার্ন দিয়ে চলছে চিকিৎসা। শনিবার(৩ মে)সকাল প্রায় সাড়ে ১০টায় সরেজমিনে হাসপাতালের ২৩ নং কক্ষে গেলে দেখা যায় এমন চিত্র।এ প্রতিবেদক চিকিৎসা নিতে গিয়ে ইন্টার্নকে জিজ্ঞেস করেন নাম পদবী।এসময় মাস্ক পড়ে প্রেসক্রিপশন লিখতে লিখতে তিনি বলেন নাম বলা যাবেনা।তখন তাকে এমবিবিএস কিনা প্রশ্ন করলে তিনি বলেন সেটাও বলা যাবেনা।তখন তিনি বলেন আমি হাসপাতালের প্রধান ডাক্তার মোজাম্মেল হোসেনের আন্ডারে কাজ করি।তার কাছ থেকে আমার নাম পরিচয় জেনে নিয়েন।তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেনকে মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন “ সে” কে?এখানে তো ডাঃ লতিফ সাহেব থাকার কথা।তখন পুণরায় প্রেসক্রিপশন লিখা চালিয়ে যাওয়া মহিলাকে ডাক্তার মোজাম্মেল হোসেনের কথা বললে তখন তিনি বলেন আমাকে ডাঃ লতিফ সাহেব এখানে বসিয়েছেন।আমি ইন্টার্ন।এর আগে তিনি ইন্টার্ন পরিচয়টাও দেননি।তবে সচেতন মহলের অনেকেই বলছেন চুনারুঘাট হাসপাতালে কি ইন্টার্ন আছে নাকি ইন্টার্ন বলে নার্স দিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তারের পরিবর্তে ইন্টার্ন দিয়ে চিকিৎসা দেওয়ায় চুনারুঘাট হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শতশত রোগীরা রীতিমতো হতাশ।তারা এর প্রতিকার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
ইন্টার্ন দিয়ে চলছে চিকিৎসাসেবা
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরিবর্তে ইন্টার্ন দিয়ে চলছে চিকিৎসা।