মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ এপ্রিল সকালে নরপাইয়া হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তাওহিদুল ইসলাম মোতালেবের সভাপতিত্বে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব। প্রধান অতিথি বলেন আমাদের থেকে জালিম দূর হয়েছে কিন্তু জুলুম দূর হয়নি। জালিম আর জুলুম দূর করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। আপনারা সকল দলের শাসন দেখেছেন এবার জামায়াতের শাসন দেখতে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে জুলুমের অবসান ঘটাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।