পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে নতুন ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে জেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকদের কাউকে না জানিয়ে পকেট কমিটি ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। সম্প্রতি পঞ্চগড় ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা আহবায়ক নাসের বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোকবুলার রহমান, আটোয়ারী উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রেজা, বোদা উপজেলার যুগ্ম আহবায়ক মো: ইয়াকুব আলী,পঞ্চগড় সদর উপজেলার যুগ্ম আহবায়ক কাজী আওলাদ হোসেন বুলবুলসহ অনেকেই। এসময় বক্তারা বলেন, গত ৩১মার্চ কাউকে না জানিয়ে শিক্ষক আসাদুল্লাহ আজাদ ও কেরামত আলী একটি মনগড়া কমিটি গঠন করে। উক্ত কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং নাসের বাবুলকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষনা করা হবে।