গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এক অভিনন্দন বার্তায় বাউবি ভিসি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সজ্জন, অভিজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সততা ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ভিসি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিষ্ঠান তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, অভিজ্ঞতা ও দেশসেবার যথাযথ স্বীকৃতি। একজন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে তিনি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলরের নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ, শিক্ষার্থীবান্ধব সেবা জোরদার এবং গবেষণার মানোন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিসি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে দেশ শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে-এটাই বাউবি পরিবারের প্রত্যাশা।

অভিনন্দন বার্তার শেষে বাউবি ভিসি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সফল কর্মময় জীবন কামনা করেন।