গত মঙ্গলবার রাতে আনোয়ারা উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, "জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর আইন কায়েম করতে চায় কারো বাপের আইন কিংবা স্বামীর আইন নয়। তাই দেশে শান্তি, শৃঙ্খলা আনতে হলে, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে হলে কুরআনের শাসন কায়েম করতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক বলেন, বাংলাদেশের জনগণ জামায়েত ইসলামীর দিকে তাকিয়ে আছে। কারণ সবার শাসন দেখা শেষ, তারা কেউ জনগণকে মুক্তি দিতে পারেনি।
সম্মেলনে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি বদরুল হক ও আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ইসমাইল হক্কানি, আনোয়ারা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাষ্টার মনসুর আলী, দক্ষিণ জেলার সহকারী সেক্রাটারি এড আবু নাছের, আনোয়ারা উপজেলার জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাষ্টার এম এ গণি, কর্ণফুলীর আমীর মনির আবছার চৌধুরী।