নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার নাঙ্গলকোটে মুক্তি বাড়ি সংলগ্ন ব্রীজের নিচ থেকে শাহরিয়ার আহমেদ পলয় নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পলয় (২১) পৌরসভার নাঙ্গলকোট গ্রামের মুক্তি বাড়ির সামছুল হকের ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মায়ের ওষুধ আনতে বাইরে যান পলয়। পরে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলে। রাত গভীর হওয়ার পর পলয় বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে আনুমানিক পৌনে ২টার দিকে বাড়ির পাশে ব্রীজের নিচে তার লাশ দেখতে পায় তার মা জহুরা বেগম । পলয়ের পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।