মাগুরা সংবাদদাতা : মাগুরার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সকল চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।

সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিতে প্রধান অতিথি থেকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, বিএমএ এর মাগুরা শাখার সভাপতি ডা. আলিমুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক মাগুরায় অবস্থিত তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।