রাজবাড়ী সংবাদদাতা : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখা ১ মে সকালে শহরের আজাদী ময়দানস্থ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সভা পরবর্তী এক র্যালির আয়োজন করে। জেলা সেক্রেটারি কবির উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা শাখার সভাপতি এ্যাড. রঞ্জু বিশ্বাস। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা এ্যাড. নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোঃ হাসমত আলী হাওলাদার। পৌরসভা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডাঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, আবুল কাসেম জনি সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
সভা শেষে এক বিরাট র্যালি আজাদী ময়দান থেকে শুরু হয়ে রেলগেট হয়ে বড়পুল পর্যন্ত প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানে এসে শেষ হয়।
এছাড়া অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়, এতে প্রায় শতাধিক মানুষ তাদের নিজেদের ব্লাড গ্রুপ জানার সুযোগ গ্রহণ করে।
কেরানীগঞ্জ (ঢাকা) : ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্যেই কেবল শ্রমিকের অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসেন। তিনি শ্রম আইন বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানান। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা কদমতলী গোলচত্বর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী তৌফিক হাসান, ডাক্তার শহীদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন ডা.এমাদুল, মহিউদ্দিন সেলিম, ডাক্তার জহিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ উল্লাহ,শ্রমিক নেতা সাইফুল ইসলাম আশ্রাফ উদ্দিন, আহমাদুল্লাহ, রাজ্জাকসহ প্রমুখ।
এসময় ঢাকা জেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন থানা ,উপজেলা,ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কদমতলী গোল চত্বরে উপস্থিত হন। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের হয়।মিছিলটি কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১লা মে সকাল ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় শ্রমিকদের মিলনমেলায়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষের অবদান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহমান বলেন, “শ্রমিকরা যেন ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনের অধিকার পায়, সেটাই এই দিবসের মূল বার্তা। আমরা চাই, শ্যামনগরের প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে।”
উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন মাহমুদ বলেন, “ইসলাম শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত স্পষ্ট। মালিক-শ্রমিক সম্পর্ক হবে পরস্পরের সহানুভূতির ভিত্তিতে। আমরা এই সম্পর্ককে শক্তিশালী করতে চাই।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। কর্মসূচি শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এই র্যালি ও সমাবেশ ছিল শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে একটি প্রাণবন্ত ও অর্থবহ উদ্যোগ।
মুরাদনগর (কুমিল্লা): আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আলমগীর হোসেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুবকর সিদ্দিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আনম ইলিয়াছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপদেষ্টা মনসুর মিয়া।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি জালাল উদ্দিন, উপদেষ্টা মাহবুব আলম মুন্সী, উপদেষ্টা আবুবকর সরকার, উপদেষ্টা মাওলানা ছামীর হোসেন, বাঙ্গরা বাজার থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব হাসান ও ধামঘর ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান হেলালী