খুলনা মহানগরীর এলাকায় মোটর সাইকেলযোগে ছিনতাইয়ের অপরাধে সম্পৃক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ। সক্রীয় চক্রটি শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থানের পর সুযোগ বুঝে রাস্তা থেকে হেঁটে যাওয়া কোনো নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনাস্থল হতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও তাদের শণাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত থাকা অপরাধীদের শণাক্ত বা পরিচয় না জানায় অপরাধীরা দীর্ঘদিন প্রশাসনের চোখের আড়ালে থেকে যাচ্ছে। সম্প্রতি সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মহানগরী এলাকার নানা অপরাধ দমনের কার্যক্রম পরিচালনা পাশাপাশি মোটর সাইকেল যোগে ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্যদের গ্রেফতারে তৎপর হয়ে ওঠেছে। দ্রুত সময়ের এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তারা সক্ষম হবেন বলে আশাবাদী।

সূত্রে জানা গেছে, মোটর সাইকেলযোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা গত বছরের ২৮ নবেম্বর বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা পালপাড়া কেদারনাথ ক্রস রোডে এলাকার বাসিন্দা জনৈক এক নারীর গলায় থাকা ৩ লক্ষ টাকা মূল্য স্বর্ণের চেইন নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।