সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরে সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কের মহাদান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির নামে আরও একজন আহত হয়। নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং আহত সুজন বাবু (২৮) একই এলাকার সাব্বির হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আশরাফুল ও সুজন বাবু গভীর নলকুব স্থাপন ও সাপ্লাই পানির খননের কাজ করেন। ভোরে মোটরসাইকেল যোগে জামালপুর সদর থেকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় আসছিলো।