গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলা চর শরিকল গ্রামে সুরেন সিকদার হাট সংলগ্ন হালিম হালিম শিকদারের দোকানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে রাখা জ্বালানি তেল, মবিল ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

গত বুধবার দুপুরে উপজেলার চরসরিকল গ্রামের সুরেন শিকদার হাট সংলগ্ন আব্দুল করিম শিকদারের ছেলে ব্যবসায়ী হালিম শিকদার, এর দোকানে ও বসত বাড়িতে অবৈধ মজুদ রাখা প্রায় ৩শ লিটার ডিজেল ২শ লিটার মবিল সহ কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এ সময় অবৈধ মজুদ কারি আব্দুল হালিমকে ২০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না করা পর্যন্ত ব্যবসা না করার শর্তে মুচি দিয়ে ছেড়ে দেন, উদ্ধার করা তেল ও সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় একটি সমাজসেবী প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়েছে।