বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার ফুলতলা উপজেলার মহিলা সদস্য (রুকন) ইউনিট সভানেত্রী আছিয়া খাতুন প্রসবজনিত কারণে ৫ ফেব্রুয়ারি রাত আড়াইটায় ৩০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: আছিয়া খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, আছিয়া খাতুন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।