বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক মো. বাবুল মিয়ার স্ত্রী মনিরা বেগম, ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বাদ আসর দক্ষিণ কৃষ্ণপুর (গাছুপাড়া) গ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মনিরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন। নেতৃবৃন্দ মরহুমার আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।