ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : বাংলাদেশ পুলিশের ঈদগাঁও থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে থানার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান।
সূচনা বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর ঈদগাঁও থানার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি),, ইসলামপুর বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, পোকখালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ আজম খাঁন।