সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বাবলু মির্জার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা এনাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা মিয়া মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব অরূপ কুমার রায় এবং পিজিএস (ইউকে)-এর সাবেক সভাপতি জনাব বকুল মিয়া।
সভায় পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জাকারিয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবী বদরুল আহমেদ এবং বিশিষ্ট সমাজ সেবক মুত্তাকিন আলী, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কয়ছর মিয়া,রাজনৈতিক ব্যক্তিত্ব মনু মো: মতচ্ছির আলী।
আলোচনা সভা শেষে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। পরিশেষে, বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।