বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসানে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগর আমীর ও কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

সম্প্রতি আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন দৌলতপুর হাজীবাড়ি সংলগ্ন ড্রেন মেরামত কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। ৩ নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক নুরুল হুদা সিদ্দিকী। ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন, জামায়াত নেতা হেলাল উদ্দিন বশির, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, হারুন উর রশিদ প্রমুখ।