শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেনের নেতৃত্বে গত রোববার বেলা ৫চার দিকে সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকার করা অবস্থায় বিষসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ। আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে ওজিয়ার গাজী ছেলে জয়নাল (৪০)। মুন্সীগঞ্জ কালিনগর গ্রামে ফজলু ঢালির ছেলে আকবর হোসেন, ৫০ মতিউল্ল্যা ঢালির ছেলে মনসুর ঢালী ৩২। কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন জানান, তাদের নিয়মিত অভিযানের সময় সুন্দরবনের ধানিবুনিয়া খাল থেকে উল্লেখিত ব্যক্তিদের বিষসহ বিষ দেওয়া মাছ নৌকা হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভাগীয় বন মামলা দিয়ে তাদেরকে সোমবার সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।