ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলামের ছোট বোন সিরিয়া সুলতানা ক্যান্সারজনিত গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর ১:১৫ টায় ৬২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ইন্তিকালের সময় স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সহসভাপতিদ্বয় ডাঃ একেএম ফজলুল হক ও আনোয়ারুল ইসলাম রাজু এবং জেনারেল সেক্রেটারী ডাঃ আনোয়ারুল আজীম। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া করেন আল্লাহপাক তাকে যেন ক্ষমা ও জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রেস বিজ্ঞপ্তি।