আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে চাঁদার টাকা না দেওয়ায় দলিল লেখককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আশাশুনি থানায় দলিল লেখক কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ এপ্রিল) বিকালে আশাশুনি গ্রামের আবু বক্করের ছেলে নাজমুল হোসেন আশাশুনি কৃষি ব্যাংকের সামনের রাস্তায় দলিল লেখক কৃষ্ণপদের সেরেস্তায় গিয়ে চাঁদা দাবি করেন। দলিল লেখক চাঁদার টাকা দিতে অস্বীকার করে চলে যাওয়ার পথে তার পথ রোধ করে (নাজমুল) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি দলিল লেখককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, একইদিন নাজমুল দলিল লেখক পরিমল কুমার সানার সেরেস্তায় গিয়ে চাঁদা দাবি করে। পরিমল কুমার সানা চাঁদা দিতে অস্বীকার করায় তাকেও অকথ্য ভাষায় গালিগালাজসহ তার চোখ তুলে নেওয়ার হুমকি প্রদান করে।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁদাবাজের হাতে দলিল লেখক লাঞ্ছিত
সাতক্ষীরার আশাশুনিতে চাঁদার টাকা না দেওয়ায় দলিল লেখককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।