সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্দ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান গত ৫তারিখ কামিল মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার। তিনি বলেন কলকারখনার মালিকরা তাকে এসি রুমে আর যুগযুগ ধরে শ্রমিকরা থাকে ফুটপাতে। আমাদের দেশে শ্রমিকদের মূল্য অত্যন্ত নগন্য। তাই বিদেশীরা বাংলাদেশে কারখানা তৈরি করে। শ্রমিকদের উপযুক্ত মজুরীদিতে শ্রমিক কল্যাণ কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মেজবাহুল আলম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের তরবিয়ত সম্পাদক মোঃ বোরহান উদ্দীন, মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ডাহের,জামায়াত নেতা কাজী নজরুল ইসলাম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী
সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্দ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান গত ৫তারিখ কামিল মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।