কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র বোরহান উদ্দিন (৪০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ এপ্রিল ৩টায় ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় ও কালাই থানা পুলিশ সূত্রে জানা যায় বোরহান উদ্দিন তার নিজস্ব পুকুরের পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সংযোগ তারের সাথে আটকে পরে এবং বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।