পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর শাহ আলম চঞ্চল (২৫)। কিন্তু সেখানকার কর্মস্থলে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। গত বুধবার সকালে মালয়েশিয়ায় একটি ভেকু মেশিনের ধাক্কায় নিহত হন চঞ্চল। চঞ্চলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামে। দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় যান তিনি। সেখানে একটি কোম্পানিতে ভেকু চালকের সহকারী হিসেবে কাজ করছিলেন। নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, “মৃত্যুর আগের রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। সে আমাদের কাছে দোয়া চেয়েছিল। এরপর আর কথা হয়নি। এখন সরকারের কাছে একটাই অনুরোধ-আমার ছেলের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।”