গত ১৪ ফেব্রুয়ারিশুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘এবনে গোলাম সামাদ-এর সাংস্কৃতিক সফর’ শিরোনামে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ফাহমিদ-উর-রহমান।
প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নূরুল ইসলাম মঞ্জুর। কথাসাহিত্যিক ও অনুবাদ নাজিব ওয়াদুদের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলাটরি কমিশনের সদস্য এবং বুয়েটের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক আমীর হামযা ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক ডা. রাহেনুল ইসলাম।
কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখের গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহাদাৎ সরকার।
বক্তাগণ বলেন, এবনে গোলাম সামাদ ছিলেন বাংলাদেশের কণ্ঠস্বর। তিনি সকল ধরনের আগ্রাসী শক্তির বিরুদ্ধে ছিলেন আমৃত্যু সরব। সাংস্কৃতির ব্যাপারে তিনি ছিলেন সকল প্রকার হেজিমনির বিপরীতে বাংলাদেশের পক্ষে।
এবনে গোলাম সামাদের চিন্তার চর্চা আমাদের বিপ্লবোত্তর বাংলাদেশ গঠনে পাথেয় হিসাবে কাজ করবে বলে মন্তব্য করেন বক্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।