নীলফামারী সংবাদদাতা : “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যে নীলফামারী সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী ও নুরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেষে প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২৫ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক সমিতির হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মিন্টু, বেঃ সঃ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার।

বাগমারা (রাজশাহী) : বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সহযোগিতায় ছিলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম।