শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর দারুল হাদিস মাদ্রাসার নিরাপত্তা প্রহরী রাকিবুল ইসলাম (২৫) বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার সময়। রাকিবুল হাসান লক্ষনপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি রফিকুল ইসলামের ছেলে। রাকিবুল ইসলামের একটি শিশু সন্তান রয়েছে।
সূত্রে জানাগেছে, শার্শা উপজেলার লক্ষনপুর দারুল হাদিস মাদ্রাসার নিরাপত্তা প্রহরী রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গেলে মাদ্রাসা প্রধান মাওঃ আব্দুল ওহাব তাকে মাদ্রাসার একটি কক্ষে সিলিং ফ্যান লাগাতে বলে। এ সময় সিলিং ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্ষ হয়ে রাকিবুল ইসলাম অজ্ঞান হয়ে যায়। এ সময় সহ কর্মিরা তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল ওহাব বলেন এ ঘটনা জানতে হলে মাদ্রাসার সহকারী সুপার মাওঃ হাবিবুর রহমানের কাছে জানেন। মাওঃ হাবিবুর রহমান বলেন সকাল ১১ টার সময় মাদ্রাসার নিরাপত্তা প্রহরী রাকিবুল ইসলাম তৃতয়ি শ্রেনীতে একটি নিচু সিলিং ফ্যান উচু করে লাগাতে গিয়ে কারেন্টের তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় রাকিবুলকে সহকর্মিরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কেএম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে যদি কেউ অভিযোগ করে তা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।