চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের মাটি খননের সময় মাটি ধসে মর্মান্তিক দুই শ্রমিক ইন্তিকাল করেছেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
নেতৃবৃন্দ বলেন, জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করতে গিয়ে এভাবে শ্রমিকদের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তারা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দরা নিহত শ্রমিক রাকিব ও তুষারের রূহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ তাআলা যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।